ঝালকাঠিতে ২০ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী আটক। প্রাইভেটকার জব্দ | Daily AjKaler Kontho

ঝালকাঠিতে ২০ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী আটক। প্রাইভেটকার জব্দ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ৩, ২০২৩, ১১:২১ পূর্বাহ্ন
ঝালকাঠিতে ২০ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী আটক। প্রাইভেটকার জব্দ

ঝালকাঠি জেলা প্রতিনিধি: ঝালকাঠিতে প্রাইভেটকারে বহনকরে মাদক পাচারকালে ২০ কেজি গাঁজা সহ আরিফ হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে রাজাপুর থানা পুলিশ।

গতকাল শনিবার দুপুরে এ বিষয়ে রাজাপুর থানায় প্রেস ব্রিফি করেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার শেখ ইমরান হোসেন।

তিনি জানান, ঝালকাঠি- পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের রাজাপুর মেডিকেল মোড় এলাকায় শুক্রবার বিকেলে গোপন সংবাদের মাধ্যমে অভিযান চালিয়ে প্রাইভেটকারে বহন করে মাদক নিয়ে যাওয়ার সময় আরিফ হোসেনকে আটক করা হয়।

এ সময় প্রাইভেটকারটি জব্দ করা হয়। আরিফ হোসেন রাজাপুর উপজেলার সাংগড় গ্রামের হেমায়েত উদ্দিন খানের ছেলে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করে ঝালকাঠি আদালতে প্রেরন করা হয়েছে।