পূবাইল থানা প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে শীতবস্ত্র ও তবারক বিতরণ | Daily AjKaler Kontho

পূবাইল থানা প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে শীতবস্ত্র ও তবারক বিতরণ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ৩, ২০২৩, ১১:১০ পূর্বাহ্ন
পূবাইল থানা প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে শীতবস্ত্র ও তবারক বিতরণ

গাজীপুর মহানগর প্রতিনিধি : গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন মীরের বাজারস্হ হাজী সব্দর আলী মার্কেটে পূবাইল থানা প্রেসক্লাব এর নিজস্ব কার্যালয় গত ১লা ডিসেম্বর শনিবার বিকাল তিন ঘটিকায় পূবাইল থানা প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা,অসহায়, দুস্থ,প্রতিবন্ধীদের মাঝে ১২৫ পিস শীতবস্ত্র (কম্বল) ও তবারক বিতরণ,কেক কাটা এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয় ।

পূবাইল থানা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ খসরু মৃধার সভাপতিত্বে ও পূবাইল থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এডভোকেট আলতাফ হোসেন সিরাজীর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা পরিষদের ১ নং সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু হানিফ মিয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবাইল মেট্রোপলিটন থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান আরো উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি আশরাফুল আলম আইয়ুব, বিশিষ্ট সমাজসেবক মজিবুর রহমান মৃধা,পূবাইল থানা প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ, আওয়ামী লীগ নেতা মোস্তফা মিয়া, আওলাত হোসেন, বেলায়েত হোসেন প্রমুখ ।