এলপিজির নতুন মূল্য ঘোষণা দুপুরে | Daily AjKaler Kontho

এলপিজির নতুন মূল্য ঘোষণা দুপুরে


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ৩, ২০২৩, ১০:২১ পূর্বাহ্ন
এলপিজির নতুন মূল্য ঘোষণা দুপুরে

আজকালের কন্ঠ ডেস্ক : ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন দাম ঘোষণার অপেক্ষায় রয়েছে।

রোববার (৩ ডিসেম্বর ) দুপুর তিনটায় রাজধানীর কাওরান বাজারের টিসিবি ভবনে সংবাদ সম্মেলন করে নতুন দাম ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

গত ২ নভেম্বর এলপিজির দাম ১ হাজার ৩৬৩ টাকা থেকে ১৮ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৮১ টাকা নির্ধারণ করা হয়। একইসঙ্গে বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে ভোক্তা পর্যায়ে মূসকসহ মূল্য প্রতি কেজি ১১৫ টাকা ৯ পয়সায় সমন্বয় করা হয়।

এ ছাড়া রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহকৃত বেসরকারি এলপিজির ভোক্তা পর্যায়ে মূসকসহ মূল্য প্রতি কেজি ১১১ টাকা ২৬ পয়সায় সমন্বয় করা হয়। পাশাপাশি ভোক্তাপর্যায়ে অটোগ্যাসের দাম মূসকসহ প্রতি লিটারের মূল্য ৬৩ টাকা ৩৬ পয়সায় সমন্বয় করা হয়েছিল।

তার আগে অক্টোবরে ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ২৮৪ টাকা থেকে ৭৯ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৬৩ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।