রাজাপুরে ২০ কেজি গাঁজা সহ আটক ১, প্রাইভেটকার জব্দ | Daily AjKaler Kontho

রাজাপুরে ২০ কেজি গাঁজা সহ আটক ১, প্রাইভেটকার জব্দ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ২, ২০২৩, ১২:০৭ অপরাহ্ন
রাজাপুরে ২০ কেজি গাঁজা সহ আটক ১, প্রাইভেটকার জব্দ

ঝালকাঠি জেলা প্রতিনিধিঃবরিশাল পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠির রাজাপুর উপজেলা সদরের মেডিকেল মোড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি প্রাাইভেট কারে তল্লাশি করে প্রায় ২০ কেজি গাঁজা সহ আরিফ নামের এক যুবক মাদক কারবারি কে আটক করে রাজাপুর থানা পুলিশ।

গতকাল শুক্রবার দুপুর দেড়টার দিকে তাকে আটক করা হয় এবং গাঁজা বহনে ব্যাবহারিত প্রাইভেটকারটি জব্দ করা হয়। আটককৃত আরিফ রাজাপুর উপজেলার সাংগড় এলাকার মোঃ হেমায়েত উদ্দীনের ছেলে।রাজাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ২০ কেজি গাঁজা সহ আরিফ নামের এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। মাদক কারবারি আরিফের সাথে যুক্ত বাকিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে