ফেনীতে যুবলীগের শুভ বাহিনির উপর গুলি বর্ষন গুলিবিদ্ধ-১ | Daily AjKaler Kontho

ফেনীতে যুবলীগের শুভ বাহিনির উপর গুলি বর্ষন গুলিবিদ্ধ-১


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ৩০, ২০২৩, ৫:১১ অপরাহ্ন
ফেনীতে যুবলীগের শুভ বাহিনির উপর গুলি বর্ষন গুলিবিদ্ধ-১

ফেনী প্রতিনিধিঃ-ফেনীর পুরাতন পুলিশ কোয়াটারে পূর্বের সূত্রতার জের ধরে পিটু বাহিনীর সাব্বির অতর্কিতভাবে শুভবাহিনীর সদস্য দের উপর গুলি বর্ষন করে।
এ সময় শুভ বাহিনীর সদস্য মানিক নামে ওই ওয়ার্ডের যুবলীগের কর্মী গুলিবিদ্ধ হন। স্থানীয়রা উদ্ধার করে তাকে ফেনীর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

গতকাল ২৯ তারিখ( বুধবার) রাতে ফেনী পৌরসভার ১৬ নং ওয়ার্ড পুরাতন পুলিশ কোয়ার্টারে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ কোয়ার্টার সহ শহরজুড়ে আতঙ্ক উৎকন্ঠা বিরাজ করছে। ঘটনা ঘটার পার ঘটনাস্থলে পুলিশ ও ডিবি পুরো এলাকা ঘেরাও করে তল্লাশি করেন এবং আসপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছেন বলে জানা যায়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি পৌর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক পিটুকে চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে ফেনী সদর আসনের এমপি নিজাম উদ্দিন হাজারী কিছুদিন আগে তাকে পুলিশে দেন।এরপর থেকে পিটু কারাগারে ছিলেন।

২৯ তারিখ বুধবার পিটুসহ তার অনুসারী পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ড পুরাতন পুলিশ কোয়ার্টার এলাকার সাবেক সাধারণ সম্পাদক সাব্বির ও সদস্য সৈকত ০২ মাস পর জেল থেকে ছাড়া পান। সেই দিন রাতে শুভর লোক জন সাব্বিরের বাসার পাশে তাদের ভাইদের সমস্যা সমাধান করতে গেলে তাদের উদ্দেশ্য করে গুলি ও ককটেল ছোড়েন সাব্বির। এ সময় সাব্বির গুলি ছোড়লে শুভ বাহিনীর মানিকের ডান হাতে গুলি লাগে।হাসপাতালে বর্তী হয়ে মানিক এইসব তথ্য দেন গণমাধ্যম কর্মীদের। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ফেনী মডেল থানার ওসি মোঃ শহীদুল ইসলাম চৌধুরী জানান,দুই পক্ষের কেউ থানায় অভিযোগ দায়ের করেননি, অভিযোগ দায়ের করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।গুলিবিদ্ধ মানিকের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করবেন বলে জানিয়েছেন