জেলা প্রতিনিধি : মহামারী করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং জনসাধারণকে মাস্ক ব্যবহারে উৎসাহ যোগাতে বিভিন্ন কর্মসূচি পালন করছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। গাজীপুর মেট্রোপলিটন এর জিএমপি কমিশনার আজ মঙ্গলবার (০৭ জুলাই) সকালে মহানগরীর কোনাবাড়ী ও কাশিমপুর থানার বিভিন্ন এলাকায় নিজ হাতে মাস্ক বিতরণ করেন। মাস্ক বিতরনের সময় জনগণকে উৎসাহ ও সচেতনতামূলক পরামর্শ প্রদান করেন।
জিএমপি কমিশনার মো: আনোয়ার হোসেন জানান, মহামারী করোনা ভাইরাস এমন একটি রোগ যা বাতাসের সাথে ভেসে মানুষের দেহে সংক্রমণ ঘটায়। তাই সকলকে করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক পরা একান্ত দরকার। গাজীপুর শিল্পাঞ্চল হওয়ায় জনসাধারণকে সচেতন করতে অনেক কষ্ট হচ্ছে।তার পরেও চেষ্টা অব্যাহত রেখেছি। করোনা ভাইরাস সংক্রমণ থেকে বাঁচতে আমাদের আরও সচেতন হতে হবে।
তিনি জনসাধারণের উদ্দেশ্যে আরও বলেন, আপনারা সকলেএকটু সচেতন হলেই করোনা ভাইরাস থেকে আমরা সবাই রক্ষা পাবো। এসময় গাজিপুর মেট্রোপলিটন ডিসি ট্রাফিক নুরে আলম, কোনাবাড়ী কাশিমপুর জোনের সহকারী পুলিশ কমিশনার থোয়াই মারমা, কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ এমদাদ হোসেন, কাশিমপুর থানার অফিসার ইনচার্জ আকবর আলি খান সহ বিভিন্ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
আজকালের কন্ঠ/কবির/এম
আপনার মতামত লিখুন :