বঙ্গবন্ধু টানেলে ১ মাসে ৪ কোটি টাকারও বেশি টোল আদায় | Daily AjKaler Kontho

বঙ্গবন্ধু টানেলে ১ মাসে ৪ কোটি টাকারও বেশি টোল আদায়


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ২৯, ২০২৩, ১:১৩ অপরাহ্ন
বঙ্গবন্ধু টানেলে ১ মাসে ৪ কোটি টাকারও বেশি টোল আদায়

আজকালের কন্ঠ ডেস্ক : চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু টানেল উদ্বোধন হওয়ার পর প্রথম ৩০ দিনে পারাপার হয়েছে ১ লাখ ৭৫ হাজার ১৯৭টি যানবাহন; তাতে টোল আদায় হয়েছে ৪ কোটি টাকারও বেশি।

বুধবার (২৯ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলী (টোল ও ট্রাফিক) তানভীর রিফা।

তিনি জানান, প্রথম মাসে এখন পর্যন্ত চার কোটি ১২ লাখ ২১ হাজার ৫৫০ টাকা টোল আদায় হয়েছে। টানেলে চলাচল করা যানবাহনের মধ্যে ব্যক্তিগত গাড়ি, পিকআপ ও ছোট গাড়ি বেশি ছিল।

উল্লেখ্য, গত ২৮ অক্টোবর ১০ হাজার ৬৮৯ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে নির্মিত এ টানেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর উদ্বোধনের পরদিন সকাল ৬টায় সাধারণ যাত্রীদের জন্য খুলে দেওয়া হয় টানেলের দ্বার।