নেত্রকোণা- ১ আসনে স্বতন্ত্র মনোনয়ন সংগ্রহ করলেন সদ্যপদত্যাগকারী উপজেলা চেয়ারম্যান ঝুমা তালুকদার | Daily AjKaler Kontho

নেত্রকোণা- ১ আসনে স্বতন্ত্র মনোনয়ন সংগ্রহ করলেন সদ্যপদত্যাগকারী উপজেলা চেয়ারম্যান ঝুমা তালুকদার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ২৭, ২০২৩, ৪:০০ অপরাহ্ন
নেত্রকোণা- ১ আসনে স্বতন্ত্র মনোনয়ন সংগ্রহ করলেন সদ্যপদত্যাগকারী উপজেলা চেয়ারম্যান ঝুমা তালুকদার

আজকালের কন্ঠ ডেস্ক : দ্বাদশ সংসদ নির্বাচনে নেত্রকোণা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সদ্য পদত্যাগকারী দুর্গাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার। সোমবার দুপুরে সহকারী রির্টানিং অফিসারের কার্যালয় থেকে ঝুমা তালুকদারের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে বলে নিশ্চিত সহকারী রির্টানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল ইসলাম প্রিন্স।

স্বতন্ত্র প্রার্থিতার বিষয়ে ঝুমা তালুকদার সাংবাদিকদের বলেন, আমি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন চেয়েছিলাম। তারপরও আমি একজন বীর মুক্তিযোদ্ধা ও বার বার আওয়ামীলীগ থেকে নির্বাচিত এমপির মেয়ে হয়েও দলীয় মনোনয়ন পাইনি। তাই আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির ঘোষনা মোতাবেক স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র সংগ্রহ করেছি।

উল্লেখ্য, ঝুমা তালুকদার এ আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে দুর্গাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছিলেন। তবে দলীয় মনোনয়ন না পাওয়ায় এজন্য তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন।