কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার | Daily AjKaler Kontho

কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ২৪, ২০২৩, ৩:১৪ অপরাহ্ন
কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার

আজকালের কন্ঠ ডেস্ক : রাজধানীর যাত্রাবাড়ী থেকে কিশোরীসহ দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে যাত্রাবাড়ী কোনাপাড়ার ধার্মিক পাড়ার একটি বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঘটনাস্থল থেকে বিয়ারের ক্যান জব্দ করা হয়েছে। এ ঘটনায় আরও একজন অসুস্থ আছেন। তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাদের পরিচয় ও মৃত্যুর কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে।

বৃহস্পতিবার রাত থেকে আজ (শুক্রবার) ভোরের যেকোনো সময় তাদের মৃত্যু হতে পারে বলে ধারণ করছেন মফিজুল আলম।