
সুমন হোসাইন পটুয়াখালীঃ আগামী ৭ জানুয়ারী অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-১(সদর-মির্জাগঞ্জ-দুমকি) আসনে আওয়ামীলীগের মনোনয়ন দৌড়ে ১১ জন প্রার্থী দলের সংসদীয় মনোনয়ন বোর্ডে তাদের মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
জানাগেছে, উক্ত আসনে নৌকার টিকিট পাওয়ার জন্য মঙ্গলবার বিকাল ৪ টা পর্যন্ত সময় মনোনয়ন বোর্ডে ১১ জন সম্ভাব্য প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। তারা হলেন- পটুয়াখালী জেলা আওয়ামীলীগে সহ-সভাপতি সদর উপজেলা ও পৌরসভার সাবেক চেয়ারম্যান দৈনিক পটুয়াখালী পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাড. মোঃ সুলতান আহম্মেদ মৃধা, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সম্প্রতি একাদশ জাতীয় সংসদের এ আসনেরই উপ নির্বাচনে নির্বাচিত সাংসদ এ্যাড. আফজাল হোসেন, পটুয়াখালী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের সাবেক ভিপি বীর মুক্তিযোদ্ধা মো.খলিলুর রহমান মোহন, কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ-কমিটির শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক জাতীয় দৈনিক বাংলাদেশ বুলেটিন ও ঞযব ফধরষু নধহমবষ বীঢ়ৎবংং পত্রিকার প্রকাশক ও সম্পাদ মোহাম্মদ আলী আশরাফ,সংরক্ষিত মহিলা ৩২৯ আসনের সাংসদ জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি কাজী কানিজ সুলতানা হেলেন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক জেলা কৃষকলীগের সাবেক সাধারন সম্পাদক, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, বদরপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. গোলাম সরোয়ার, কেন্দ্রীয় কৃষক লীগের সহ-সভাপতি জেলা আওয়ামীলীগের সদস্য দুমকি উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. মোঃ হারুন অর রশিদ হাওলাদার, সদ্য প্রায়াত সাংসদ সাবেক ধর্ম প্রতিমন্ত্রী এ্যাড. মোঃ শাহজাহান মিয়া এঁর মেজ ছেলে পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান দৈনিক পটুয়াখালী বার্তা সম্পাদক এ্যাড. মোঃ তারিকুজ্জামান মনির, কেন্দ্রীয় আওয়ামীলীগের বানিজ্য ও শিল্প উপকমিটির সম্পাদক আর্কিটেক নিখিল গুহ, কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ-কমিটির অর্থ ও পরিকল্পনা সম্পাক বেসিক ব্যাংক লিঃ এর সাবেক পরিচালক মোঃ রাজিব পারভেজ, আউলিয়াপুর ইউনিয়ন আওয়ামীলীগের প্রাথমিক সদস্য এটিএন বাংলা’র সংবাদ পাঠক নাজনিন নাহার মৃধা।
আপনার মতামত লিখুন :