শীতে সুস্থতায় প্রয়োজন খাবার স্যুপ | Daily AjKaler Kontho

শীতে সুস্থতায় প্রয়োজন খাবার স্যুপ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ২২, ২০২৩, ৬:১৪ অপরাহ্ন
শীতে সুস্থতায় প্রয়োজন খাবার স্যুপ

লাইফস্টাইল ডেস্ক : শীতের মৌসুমে নানা রকমের রোগ দেখা দিয়ে থাকে। এর মধ্যে সবচেয়ে পরিচিত হলো ঠান্ডা লাগা এবং তার থেকে সর্দি, কাশি, হাঁচি, গলা ব্যথা ইত্যাদি। শীতের এই সময় অনেকেরই শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। আর দুর্বল থাকার কারণে যে কোন সময়তেই সংক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে।

স্যুপ : শীতের দিনে স্যুপ খেতে বেশ ভালই লাগে। আর শীতকালে বাজারে বিভিন্ন ধরনের সবজিও পাওয়া যায়। বাড়িতেই বিভিন্ন সবজি দিয়ে ছোটদের জন্য তৈরি করে দিন স্যুপ। এর মধ্যে অল্প মাখন আর গোলমরিচের গুঁড়ো যোগ করলে স্যুপ খেতেও সুস্বাদু হয়। যদি বাচ্চাদের ঠান্ডা লেগে থাকে তাহলে গরম গরম স্যুপ খেলে গলাতেও আরাম লাগবে। মুখেও রুচি ফিরবে। চাইলে স্যুপের মধ্যে দিতে পারেন মুরগির মাংস। শুধু বাচ্চা নয়, বড়দের ক্ষেত্রেও স্যুপ খেলে শরীর গরম থাকবে শীতের দিনে। টমেটো স্যুপ কিংবা চিকেন স্যুপ বাড়িতে তৈরিও করা যায় সহজেই। তাই শীতের দিনে মেনুতে রাখতে পারেন স্যুপ। আর এই জাতীয় খাবার সহজে হজমও করা যায়।