
গাইবান্ধা জেলা প্রতিনিধি : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩২ গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী নৌকা মার্কার প্রার্থী হতে মনোনয়ন পত্র কিনেছেন এ পর্যন্ত ১২ জন নেতা।
সংসদীয় আসন ৩২, গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনে যারা মনোনয়ন পত্র কিনেছেন তাদের মধ্যে রয়েছেন বর্তমান সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন চৌধুরী, সাবেক সংসদ সদস্য ও সাবেক উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আতাউর রহমান সরকার,উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সাবেক ছাএনেতা মোকাদ্দেস আলী প্রধান বাদু,কেন্দ্রীয় আওয়ামী সেচ্ছাসেবক লীগের উপদেষ্টা মন্ডলী সদস্য নাজমুল হাসান লিটন,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাডভোকেট ইবনে আজিজ মোঃ নুরুল হুদা ফরহাদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান বাবলু,উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য কামরুল হাসান ফাইয়ান, বঙ্গবন্ধু ফাউন্ডেশন গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সভাপতি,অধ্যক্ষ এ কে এম আব্দুর নূর,বঙ্গবন্ধু ফাউন্ডেশন ভারত শাখার সভাপতি এম এ শামীম ও প্রকৌশলী শাহাজাহান সিরাজ প্রমূখ।
তারা সকলেই নিজেদের যোগ্য মনে করেন এবং দলীয় মনোনয়ন পাবেন আশা করে গোবিন্দগঞ্জ বাসীসহ দেশবাসীর কাছে দোয়া ও সমর্থন কামনা করেছেন।
এ আসনে অন্য দল,জোট,মহাজোট ও সতন্ত্র প্রার্থী হিসেবে কে কে মনোনয়ন পত্র কিনেছেন তা এখনো জানা যায়নি তবে প্রার্থীর সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
আপনার মতামত লিখুন :