
নলছিটি প্রতিনিধি : ঝালকাঠির নলছিটিতে মৃত্যু মুক্তিযোদ্ধাদের স্মরনে দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মুক্তিযোদ্ধা কল্যান ট্রাষ্টের আয়োজনে মঙ্গলবার দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা অফিসে এ স্মরন সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো. নজরুল ইসলামের সভাপতিত্বে স্মরন সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ,উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো.সিদ্দিকুর রহমান, নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.মুরাদ আলী।
এসময় সদ্য প্রয়াত নলছিটি উপজেলা মুক্তিযুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মরহুম সিকান্দার আলী মিয়াসহ সকল প্রয়াত বীর মুক্তিযোদ্ধার বিদেহী আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।
আপনার মতামত লিখুন :