অটোরিকশা-প্রাইভেটকারের সংঘর্ষ, শিশুসহ নিহত ২ | Daily AjKaler Kontho

অটোরিকশা-প্রাইভেটকারের সংঘর্ষ, শিশুসহ নিহত ২


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ২১, ২০২৩, ৪:২১ অপরাহ্ন
অটোরিকশা-প্রাইভেটকারের সংঘর্ষ, শিশুসহ নিহত ২

আজকালের কন্ঠ ডেস্ক : সিরাজগঞ্জের সলঙ্গায় ব্যাটারিচালিত অটোরিকশা ও প্রাইভেটকারের সংঘর্ষে শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই জন আহত হয়।

সোমবার (২১ নভেম্বর) হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের নাইমুড়ী বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উল্লাপাড়া উপজেলার বড়দুনগাছা গ্রামের জহুরুল ইসলামের স্ত্রী জমিরুন খাতুন (৩৫) ও রাজশাহীর শাহাদত হোসেনের শিশু কন্যা রোকেয়া খাতুন (৫)।

হাটিকুমরুল হাইওয়ে থানার সার্জেন্ট দুলাল উদ্দিন জানান, হাটিকুমরুল গোলচত্বর থেকে নাটোরগামী একটি প্রাইভেটকার ও দবিরগঞ্জ থেকে ছেড়ে আসা সলঙ্গাগামী একটি ব্যাটারি চালিত অটোরিকশা নাইমুড়ী বাজার এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চারজন গুরুতরভাবে আহত হয়। পরে আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরে সন্ধ্যায় শিশুসহ দুইজনের মৃত্যু হয়।