সোনাগাজী উপজেলা বিআরডিবির চেয়ারম্যান পদে একক মনোনয়ন জমা | Daily AjKaler Kontho

সোনাগাজী উপজেলা বিআরডিবির চেয়ারম্যান পদে একক মনোনয়ন জমা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ১৯, ২০২৩, ৬:১৫ অপরাহ্ন
সোনাগাজী উপজেলা বিআরডিবির চেয়ারম্যান পদে একক মনোনয়ন জমা

ফেনী প্রতিনিধিঃ-সোনাগাজী উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি ব্যবস্থাপনা কমিটি ও উপজেলা বিআরডিবির চেয়ারম্যান পদে একক প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সৈয়দ দীন মোহাম্মদ।

রোববার সকালে জেলা সমবায় কার্যালয়ে নির্বাচন কমিটির সভাপতি মাহফুজুর রহমান মজুমদার এর কাছে একক পুর্ণাঙ্গ প্যানেল এর মনোনয়ন দাখিল করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, সোনাগাজী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাখাওয়াতুল হক বিটু, মতিগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউজ্জামান বাবু, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর আবদুল হালিম মামুন, উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদ সদস্য আবদুস সালাম খোকন, নবাবপুর ইউনিয়ন যুবলীগ সাধারন সম্পাদক আমজাদ হোসেন বাচ্চু মেম্বার, পৌর আওয়ামীলীগের দপ্তর সম্পাদক নিজাম উদ্দিন, চর ছান্দিয়া ইউনিয়ন আওয়ামীলীগ নেতা নুরুল আমিন প্রমুখ।

চেয়ারম্যান প্রার্থী সৈয়দ দীন মোহাম্মদ বলেন, দলীয় মনোনয়ন দেয়ায় সমবায় বান্ধব জননেতা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি ও উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানাই। নির্বাচিত হলে তাঁদের পরামর্শে উপজেলার সমবায়ীদের জন্য কাজ করবো