
মো: নাসির খান : শরীয়তপুরের গোসাইরহাটে ঘূর্ণিঝড় মিধিলির আঘাতে বসত ঘরের ওপর গাছ পরে জুলেখা বেগম নামের এক বৃদ্ধা নারীর মৃত্যু হয়েছে। ১৭ই নভেম্বর ২০২৩ শুক্রবার সন্ধ্যায় উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের বালিকুড়ি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। জুলেখা বেগম (৬০) ওই গ্রামের মৃত সত্তর আলী বেপারীর স্ত্রী।
গোসাইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা কাফী বিন কবির জানান, ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে ঘরের ওপর গাছ পড়লে ওই ঘরে থাকা এক বৃদ্ধা জুলেখার গাছের নিচে চাপা মৃত্যু হয়।
ময়নাতদন্তের জন্য মরদেহ শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :