কালিয়াকৈরে মিনিবাসে আগুন | Daily AjKaler Kontho

কালিয়াকৈরে মিনিবাসে আগুন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ১৬, ২০২৩, ২:৫৯ অপরাহ্ন
কালিয়াকৈরে মিনিবাসে আগুন

আজকালের কন্ঠ ডেস্ক : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দাঁড় করিয়ে রাখা তাকওয়া পরিবহনের আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ভোর রাত ৪ টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকার ইবনে সিনা কারখানার সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে দাঁড় করিয়ে রাখা তাকওয়া পরিবহনে আগুন দেয় দুর্বৃত্তরা। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। এতে বাসের বেশিরভাগ অংশ পুড়ে গেছে।

ঘটনাস্থলের পাশের একটি মার্কেটের নিরাপত্তাকর্মী শরিফুল ইসলাম জানান, তিনি মার্কেটের বারান্দায় বসে ছিলেন। আনুমানিক ভোর ৪ টার দিকে দুর থেকে দেখতে পান কয়েকজন যুবক বাসটির পাশে দাঁড়িয়ে আছে। এর কিছু সময় পর বাসে দাউ দাউ করে আগুন জ্বলে উঠে। পরে দৌঁড়ে দিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হলেও ততক্ষণে বাসটি পুড়ে যায়। বাসটিতে দ্রুত আগুন ছড়িয়ে পড়া দেখে মনে হয়েছে পেট্রোল বা অন্য কোন দাহ্য পদার্থ ঢেলে তারপর আগুন দেয়া হয়েছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান বলেন, দাঁড় করিয়ে রাখা বাসটিতে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।