পুকুরে ভাসছিল ৩ শিশুর মরদেহ | Daily AjKaler Kontho

পুকুরে ভাসছিল ৩ শিশুর মরদেহ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ১৫, ২০২৩, ৫:৪৩ অপরাহ্ন
পুকুরে ভাসছিল ৩ শিশুর মরদেহ

আজকালের কন্ঠ ডেস্ক : লক্ষ্মীপুরে পৃথক স্থানে পুকুরে পানিতে ডুবে তুহিন (৪), ফারাবি (২) ও সাদ্দাম (২) নামে তিন শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৫ নভেম্বর) সকালে সদর উপজেলার শাকচর, চররুহিতা ও ধর্মপুর এলাকায় পৃথক এ দুর্ঘটনা ঘটে।

নিহত তুহিন চররুহিতা ইউনিয়নের চররুহিতা গ্রামের আবুল বাসারের ছেলে, ফারাবি শাকচর ইউনিয়নের শাকচর গ্রামের মো. ইউনুছের ছেলে ও সাদ্দাম তেওয়ারীগঞ্জ ইউনিয়নের মো. সুমনের ছেলে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বুধবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত পৃথক এলাকা থেকে তিনটি শিশুকে নিয়ে আসা হয়েছে। সবাই পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। তবে হাসপাতাল আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।