
আজকালের কন্ঠ ডেস্ক : বিএনপি কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না। তাই দেশের উন্নয়নে কাজ করতে বিএনপি নেতাকর্মীদের নৌকায় ওঠার আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরে নওগাঁর নিয়ামতপুরে শিবপুরে সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতাভুক্ত জনগণের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তবে তিনি এ কথা বলেন।
এ সময় বক্তব্য রাখেন নিয়ামতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ, নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লবসহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আপনার মতামত লিখুন :