আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক কেন্দ্রীয় নেতা মোল্লা বেলায়েত হোসেনের মৃত্যু | Daily AjKaler Kontho

আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক কেন্দ্রীয় নেতা মোল্লা বেলায়েত হোসেনের মৃত্যু


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুলাই ৪, ২০২০, ৫:৫৪ অপরাহ্ন
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক কেন্দ্রীয় নেতা মোল্লা বেলায়েত হোসেনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক কেন্দ্রীয় নেতা মোল্লা মোঃ বেলায়েত হোসেন আজ ৪ জুলাই সকাল ১০:৩০ মিঃ সময় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) তিনি দীর্ঘদিন যাবৎ কিডনী জটিলতায় ভূগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। তিনি মহামান্য হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি জনাব খিজির হায়াত লিজুর আপন বড় ভাই। তিনি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সীতারামপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি স্ত্রী, দুই কন্যা সন্তান সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

আজকালের কন্ঠ /এমএম