
আজকালের কন্ঠ ডেস্ক : রাজধানীর গুলিস্তানে বিকল্প অটো সার্ভিস পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
সোমবার (০৬ নভেম্বর) দুপুর ২টা ৫ মিনিটে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের মিডিয়া বিভাগ।
মিডিয়া বিভাগ থেকে জানানো হয়েছে, বঙ্গবন্ধু স্কয়ার হল মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস খবর পেয়ে রাজধানীর সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে দুইটি ইউনিট ঘটনা স্থলে ছুটে যায়। তারা সেখানে পৌঁছে দুইটা আট মিনিটে।
এরপর বিকল্প পরিবহনের সেই বাসটির আগুন নিভিয়ে ফেলার কাজ করছে। তবে ততক্ষণে বাসের ভেতরের অনেক অংশ পুড়ে যায়। এ ঘটনায় কে বা কারা আগুন দিয়েছে তা এখনো জানা যায়নি।
আপনার মতামত লিখুন :