আব্দুল মতিন চৌধুরী আর নেই | Daily AjKaler Kontho

আব্দুল মতিন চৌধুরী আর নেই


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ৫, ২০২৩, ৩:৪৯ অপরাহ্ন
আব্দুল মতিন চৌধুরী আর নেই

আজকালের কন্ঠ ডেস্ক : টঙ্গীর সুনামধন্য শিক্ষা প্রতিষ্টান সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজের গভর্নিং বডির সম্মানিত সভাপতি, ভাষা সৈনিক আব্দুল মতিন চৌধুরী(৮২) গতকাল শনিবার, দিবাগত রাত ১১টা ৪০ মিনিটে রাজধানীর উওরার কোয়েত মৈত্রী হসপিটাল, চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন, ইন্না-লিল্লাহ — — ইলাইহি রজিউন।

মৃত্যু কালে তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগাহী রেখে গেছেন। গতকাল রবিবার মরহুমের প্রথম জানাজার নামাজ সফি উদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। এবং ২য় নামাজের জানাজা গ্রামের বাড়ি ফেনী জেলার ফুলগাজী থানার, দক্ষিণ তারানীয়া মুন্সি বাড়িতে নিজ বাড়িতে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।