খাগড়াছড়িতে ১ কোটি ৬২ লাখ টাকার অবৈধ মাদকদ্রব্য ধ্বংস | Daily AjKaler Kontho

খাগড়াছড়িতে ১ কোটি ৬২ লাখ টাকার অবৈধ মাদকদ্রব্য ধ্বংস


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ৪, ২০২৩, ২:০০ অপরাহ্ন
খাগড়াছড়িতে ১ কোটি ৬২ লাখ টাকার অবৈধ মাদকদ্রব্য ধ্বংস

খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ির রামগড়ে সীমান্ত সুরক্ষার নিয়োজিত ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের আওতাধীন চট্টগ্রাম উত্তরের বিভিন্ন বিওপি কর্তৃক অভিযান চালিয়ে বিভিন্ন সময়ে উদ্ধারকৃত প্রায় ১ কোটি ৬২ লাখ টাকা মূল্যের বিপুল পরিমান মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। সকালে বাগানবাজার উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ। ৪৩ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল আবু বকর সিদ্দিক সাইমুম এর সভাপতিত্বে ২৩ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল আলমগীর কবির, ৪০ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল ফারাহ্ মোহাম্মদ ইমতিয়াজ, রামগড় উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারি সহ এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিজিবি সূত্র জানায়, ২০১৬ সাল থেকে অদ্যাবধি চট্টগ্রাম জেলার সীমান্ত এলাকা হতে উদ্ধারকৃত বিভিন্ন প্রকার মাদকদ্রব্যে ধ্বংস করা হয়েছে যার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৬১ লক্ষ ৯৮ হাজার টাকা।

লেঃ কর্নেল আবু বকর সিদ্দিক সাইমুম, অধিনায়ক, ৪৩ বিজিবি, রামগড় জোন।

নোট-৭২৫১ বোতল ভারতীয় বিভিন্ন প্রকার মদ, ২৬৯ বোতল ভারতীয় বিয়ার ক্যান, ১৯২৭ বোতল ভারতীয় ফেন্সিডিল, ৯৮৭৮ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট, ৪০৯.৩৬ কেজি ভারতীয় গাঁজা, ২০৮.২৫ লিটার ভারতীয় চোলাই মদ, ৪০ পিস টার্গেট ট্যাবলেট, ৪০ পিস সেনেগ্রা ট্যাবলেট ও ৫০০ পিস নিমসোলাইড ট্যাবলেট।