ঈশ্বরদী স্টেশনে দুর্বৃত্তরা সদৃশ্য বোমা বস্তু রেখে গেছে | Daily AjKaler Kontho

ঈশ্বরদী স্টেশনে দুর্বৃত্তরা সদৃশ্য বোমা বস্তু রেখে গেছে


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ৩, ২০২৩, ৩:৪৯ অপরাহ্ন
ঈশ্বরদী স্টেশনে দুর্বৃত্তরা সদৃশ্য বোমা বস্তু রেখে গেছে

আজকালের কণ্ঠ ডেস্ক : পাবনার ঈশ্বরদী জংশন স্টেশন এলাকায় একটি বোমা সদৃশ্য বস্তু রেখে গেছে দুর্বৃত্তরা।

গতকাল বৃহস্পতিবার (২ নভেম্বর) রাতে বস্তুটি দেখার পর ঘটনাস্থলে ঘিরে রেখেছে রেলওয়ে পুলিশ। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

ঈশ্বরদী রেলওয়ে থানার ওসি হারুনুজ্জামান রুমেল জানান, ঈশ্বরদী জংশন স্টেশনের ইয়ার্ডে ২নং প্লাটফর্মে দাঁড় করিয়ে রাখা নতুন কোচের নিচে লাল টেপ পেঁচানো একটি বোমা সদৃশ্য বস্তু দেখতে পায় স্থানীয়রা।গতকাল বৃহস্পতিবার রাত দশটার দিকে বিষয়টি জানার পর রেলওয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থল ঘিরে রেখেছে।

ঘটনাটি খতিয়ে দেখতে রাজশাহী র‍্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। তারা ঘটনাস্থলে যাচ্ছেন বলে জানিয়েছেন ঈশ্বরদী রেলওয়ে থানার ওসি হারুনুজ্জামান রুমেল। এ সময় ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।