স্বেচ্ছাসেবক লীগ সভাপতির রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল | Daily AjKaler Kontho

স্বেচ্ছাসেবক লীগ সভাপতির রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুলাই ৩, ২০২০, ১২:১৬ পূর্বাহ্ন
স্বেচ্ছাসেবক লীগ সভাপতির রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সংসদ সভাপতি নির্মল রঞ্জন গুহ করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় তার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে বিকালে বৃহস্পতিবার ১৯ বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগ এই আয়োজন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এ.কে.এম আফজালুর রহমান বাবু। উপস্হিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কামরুল হাসান রিপন, পল্টন থানা স্বেচ্ছাসেবক লীগ সাধারন সম্পাদক রাকিব হোসেন রনি ভুইয়াসহ নগর, ওয়ার্ড ও ইউনিট স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ।

বিশ্বব্যাপী ক্রমবর্ধমান করোনা ভাইরাস সহ যাবতীয় মহামারি ও দুর্যোগ থেকে পরিত্রান পেতে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক তারিক সাঈদ এর পরিচালনায় দোয়া,মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

এসময় তারিক সাঈদ বলেন, করোনা ভাইরাসের মতো প্রাণঘাতী রোগ আজ সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। এই রোগ থেকে বাঁচতে আমাদেরকে বেশি বেশি আল্লাহর দরবারে মাগফিরাত কামনা করতে হবে।সচেতনতার কোন বিকল্প নেই। তিনি সকলকে আওয়ামী লীগ সভাপতি, প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ও স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মেনে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার আহ্বান জানান

আজকালের কন্ঠ/কেএম