নড়িয়া ঘড়িষার সরকারি গাছ কাটার অভিযোগ | Daily AjKaler Kontho

নড়িয়া ঘড়িষার সরকারি গাছ কাটার অভিযোগ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুলাই ২, ২০২০, ৮:২২ অপরাহ্ন
নড়িয়া ঘড়িষার সরকারি গাছ কাটার অভিযোগ

শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার উপজেলার ঘড়িষার ইউনিয়নে সরকারি গাছ কেটে ভেকু দিয়ে গাছের গোড়া উপরে ফেলে।এ ব্যাপারে রেসমা বেগম, আয়শা বেগম ও সেতারা বেগম নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত আবেদন করেন। অভিযোগ সুত্রে জানা যায় ঘড়িষার ইউনিয়নের পুর্ব নন্দনসার গ্রামে হাকিম হাওলাদার নামে এক ব্যাক্তি সরকারি গাছ কেটে গাছের গোড়া ভেকু দিয়ে উপড়ে ফেলে যাতে গাছের কোন প্রমান না থাকে। গাছ কাটার খবর পেয়ে গাছের রক্ষনাবেক্ষন ঘটনা স্থলে আসলে তাদের বাধা উপেক্ষা করে রাতের আধারে গাছ সরিয়ে ফেলে।
এ বিষয়ে ঘড়িষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রব খানের সাথে কথা হলে তিনি বলেন, আমি চৌকিদার পাঠিয়ে সরকারি গাছ আটক করেছি। উপজেলা প্রকৌশলী মোঃ শাহাবউদ্দিন খান বলেন, গাছ আমরা লাগালেও গাছের মালিক আমরা না। তারপরও আমরা দেখছি কি করা যায়

 

আজকালের কন্ঠ /জামাল/কেএম