বিনোদন ডেস্ক : এবার অনন্ত জলিলের সিনেমায় দেখা যাবে হিরো আলমকে। এর আগে, বহুদিন আগে হিরো আলমকে নিয়ে ছবি নির্মাণের ঘোষণা দেন অনন্ত জলিল। এবার সেই কথা রাখলেন তিনি।
অনন্তর প্রযোজিত নতুন ছবিতে মূল নায়ক হিসেবে থাকবেন চিত্রনায়ক ইমন। একই ছবিতে তার সঙ্গে দেখা যাবে হিরো আলমকে।
এরই মধ্যে নতুন এই ছবিতে ইমন ও হিরো আলম চুক্তিবদ্ধ হয়েছেন। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেই শুরু হবে এর শুটিং। এমনটাই জানিয়েছেন অনন্ত জলিল।
জানা গেছে, অনন্তর পরবর্তী ছবির গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করবেন হিরো আলম। কিন্তু ছবির নায়িকা এবং পরিচালক কে থাকবেন সেটি এখনো জানাননি কেউই। শুধু অনন্ত বলেছেন, দুই-এক দিনের মধ্যেই এর বিস্তারিত জানানো হবে।
এদিকে, হিরো আলমকে ছবিতে নেওয়া প্রসঙ্গে অনন্ত জলিল বলেন, তাকে ছোটখাট চরিত্রে নেওয়া যাবে না। তাকে বড় চরিত্রেই কাস্ট করা হবে।
এই প্রসঙ্গে হিরো আলম বলেছেন, জলিল ভাই আমার খুব প্রিয় মানুষ। তিনি কথা দিয়েছেন এবং কথা রেখেছেনও। শিগগিরই বিষয়টি সবাইকে জানানো হবে।
উল্লেখ্য, ২০১৭ সালের ১১ আগস্ট হিরো আলম অভিনীত প্রথম সিনেমা ‘মার ছক্কা’ মুক্তি পায়। এরপর ‘সাহসী হিরো আলম’ নামে আরও একটি ছবিতে অভিনয় করেছেন তিনি।
আজকালের কন্ঠ /কে
আপনার মতামত লিখুন :