বাড়ল এলপিজির দাম | Daily AjKaler Kontho

বাড়ল এলপিজির দাম


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ২, ২০২৩, ৫:২০ অপরাহ্ন
বাড়ল এলপিজির দাম

আজকালের কণ্ঠ ডেস্ক : আবারও ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের দাম বেড়েছে। ১২ কেজি এলপি গ্যাসের দাম ১ হাজার ৩৬৩ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৩৮১ টাকা নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে নতুন এই মূল্য ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন।

ঘোষণায় বলা হয়েছে, বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে ভোক্তাপর্যায়ে মূসকসহ মূল্য প্রতি কেজি ১১৫ টাকা ৯ পয়সা সমন্বয় করা হয়েছে। এ ছাড়া রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহকৃত বেসরকারি এলপিজির ভোক্তাপর্যায়ে মূসকসহ মূল্য প্রতি কেজি ১১১ টাকা ২৬ পয়সা সমন্বয় করা হয়েছে।

এ ছাড়া ভোক্তাপর্যায়ে অটোগ্যাসের দাম মূসকসহ প্রতি লিটারের মূল্য ৬৩ টাকা ৩৬ পয়সা সমন্বয় করা হয়েছে।