জীবানু নাশক টানেল উপহার দিলেন গাছা যুবলীগ নেতা আমিন উদ্দিন | Daily AjKaler Kontho

জীবানু নাশক টানেল উপহার দিলেন গাছা যুবলীগ নেতা আমিন উদ্দিন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ১৭, ২০২০, ৭:৫৬ অপরাহ্ন
জীবানু নাশক টানেল উপহার দিলেন গাছা যুবলীগ নেতা আমিন উদ্দিন

আরএম সেলিম শাহী, স্টাফ রিপোর্টার : করোনা পরিস্থিতিতে জনসাধানের নিরাপত্তা নিশ্চিত করতে জীবানু নাশক টানেল উপহার
দিলেন যুবলীগ নেতা মোঃ আমিন উদ্দিন সরকার। ১৬ জুন মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে জীবানু নাশক টানেলটি গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেনের নিকট হস্তান্তর করেন।

এসময় অন্যান্যদের মধ্যে যুবলীগ নেতা সাইফুল ইসলাম খান, আব্দুর রশিদ, নাজুমল ইসলাম শ্যামল, এম রহমান রাসেল, জাহিদুল ইসলাম রিয়াজ, শফিকুল ইসলাম রুবেল ও ৩৩ নং ওয়ার্ডের আব্দুর রশিদ মোল্লাসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। আমিন উদ্দিন সরকার দীর্ঘদিন থেকে যুবলীগের পাশাপাশি মানব সেবাই নিয়োজিত ও জনকল্যানে কাজ করে আসছেন। তিনি গরীব দুঃখী মানুষের বিপদ আপদে তার সুদুর প্রসারী হাত বাড়িয়ে দেন। তার দানশীলতায় এলাকায় দানবীর হিসেবে চিনেন সাধারন মানুষ ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা। তিনি বলেন, করোনা পরিস্থিতি মোকাবেলায় প্রধানমন্ত্রীর আহ্বানে আমি জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একজন সৈনিক হিসেবে গরীব দুঃখী মানুষের হাতে খাবার তুলে দিয়েছি।
স্বেচ্ছাশ্রমের মাধ্যমে প্রান্তিক কৃষকদের ধান কেটে দিয়ে এলাকাবাসীর মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। পুরো এলাকাতেই রয়েছে তার ব্যাপক সুনাম ও খ্যাতি। করোনা পরিস্থিতি মোকাবেলায় জনগনের স্বাস্থ্যসেবা ও নিরাপত্তা নিশ্চিত করতে তার ব্যক্তিগত তহবিল থেকে জীবানু নাশক টানেলটি উপহার দেন তিনি। তিনি বলেন, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রন হওয়ার আগ পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আমার ব্যক্তিগত তহবিল থেকে সাধারন মানুষের মাঝে খাদ্য সহায়তাসহ আমার সামান্য অনুদান অব্যাহত থাকবে। টানেল বিতরনের সময় আরও উপস্থিত ছিলেন গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মালেক খসরুসহ থানার অন্যান্য কর্মকর্তাগন।

আজকালের কন্ঠ /এস /এম