মেয়র কামরানের মৃত্যুতে ইকবাল হোসেন অপু এমপির শোক | Daily AjKaler Kontho

মেয়র কামরানের মৃত্যুতে ইকবাল হোসেন অপু এমপির শোক


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ১৬, ২০২০, ১১:৪১ অপরাহ্ন
মেয়র কামরানের মৃত্যুতে ইকবাল হোসেন অপু এমপির শোক

মোহাম্মদ জামাল মল্লিক,শরীয়তপুর :বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনিবাহী কমিটির সদস্য, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহম্মেদ কামরান এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও শরীয়তপুর ১ আসনের
এমপি ইকবাল হোসেন অপু। বদর উদ্দিন আহম্মেদ কামরান ১৫ জুন রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকার সামরিক হাসপাতালে ( সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন।

এক শোক বার্তায় ইকবাল হোসেন অপু এমপি বলেন, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বাংলাদেশ আওয়ামী লীগ-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, সিলেট অঞ্চলের জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব বদর উদ্দিন আহমদ কামরান ভাইয়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
মহান রাব্বুল আলামিন মরহুম-কে বেহেশত নসিব করুন, আমিন।

আজকালের কন্ঠ /জামাল /এম