কে করল না পরোয়া করি না : প্রধানমন্ত্রী | Daily AjKaler Kontho

কে করল না পরোয়া করি না : প্রধানমন্ত্রী


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ২, ২০২৩, ৪:০১ অপরাহ্ন
কে করল না পরোয়া করি না : প্রধানমন্ত্রী

আজকালের কণ্ঠ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কে গুণগান করল আর কে করল না, তার পরোয়া করি না। দেশের জন্য কাজ করে যাচ্ছি, করব।

বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব জার্নালিস্টসের (বিএফইউজে) প্রতিনিধি সম্মেলনে বৃহস্পতিবার প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি।

কোনো কোনো গণমাধ্যমের সমালোচনা করে শেখ হাসিনা বলেন, কোনো কোনো পত্রিকা বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ডকে অন্যভাবে দেখাতে চায়, এদের ধিক্কার জানাই।

শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ ২১ বছর পর ক্ষমতায় আসার পর প্রতিটি ক্ষেত্রকে বেসরকারি খাতের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছিল। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত আমরা সরকারে ছিলাম। সরকারে আসার পর মানুষের কর্মসংস্থান সৃষ্টি করাই আমাদের লক্ষ্য ছিল।