
আজকালের কণ্ঠ ডেস্ক : ২৮ অক্টোবরের সহিংসতায় সাংবাদিকদের ওপর নির্যাতন অমানবিক। পুলিশ হত্যা ও সাংবাদিকদের ওপর আক্রমণকারীদের শাস্তি পেতেই হবে। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে’র প্রতিনিধি সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে উন্নয়ন করা যায়, তা করে প্রমাণ করেছি।
বৃহস্পতিবার (২ নভেম্বর) বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব জার্নালিস্টসের (বিএফইউজে) প্রতিনিধি সম্মেলন যোগ দিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।
বাংলাদেশকে মুক্ত গণমাধ্যমের দেশে পরিণত করেছে আওয়ামী লীগ জানিয়ে সরকার প্রধান বলেন, কর্মসংস্থানের জন্য গণমাধ্যমকে বেসরকারিকরণ করা হয়েছে। কল্যাণ ফান্ডসহ সাংবাদিকদের কল্যাণে সরকারের নানা পদক্ষেপ উল্লেখ করেন। ওয়েজ বোর্ড বাস্তবায়ন না করে মামলা দুর্ভাগ্যজনক। দশম ওয়েজ বাস্তবায়ন উদ্যোগ নেয়া হবে। গণমাধ্যম কর্মী আইন করার পরিকল্পনা রয়েছে। সাংবাদিকদের প্রশিক্ষণ দেয়া হয়েছে। সাংবাদিকদের অবস্থান এখন উঁচু মানের এবং মর্যাদাপূর্ণ। মালিকরা কেনো কল্যাণ ট্রাস্টে অনুদান দেয় না, ব্যবস্থা নেয়া হবে।
আপনার মতামত লিখুন :