সীমান্ত হত্যা বন্ধে বাংলাদেশ-ভারত একমত | Daily AjKaler Kontho

সীমান্ত হত্যা বন্ধে বাংলাদেশ-ভারত একমত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৯, ২০২০, ৮:২৬ অপরাহ্ন
সীমান্ত হত্যা বন্ধে বাংলাদেশ-ভারত একমত

সীমান্ত হত্যা বন্ধে বাংলাদেশের প্রস্তাবে সম্মতি দিয়েছে ভারত। আজ মঙ্গলবার বিকেলে বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীদের নেতৃত্বে যৌথ পরামর্শক কমিশনের (জেসিসি) বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এ কথা জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সীমান্ত হত্যা নিয়ে বাংলাদেশ উদ্বিগ্ন। এ ইস্যুতে ভারতও একই প্রকার মনোভাব প্রকাশ করেছে। দুই দেশের মধ্যে ফ্লাইট পরিচালনা করতে আলোচনা হয়েছে। তিস্তা নদীর পানি বন্টন নিয়ে আলোচনা হয়েছে। তিস্তা চুক্তির সমাধান হবে। ন্যায্যতার ভিত্তিতে তিস্তাসহ সাতটি নদীর পানি বন্টন শিগগিরই হবে।’

ভার্চুয়াল এ বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন পররাষ্ট্রমন্ত্রী ড. আবদুল মোমেন আর ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বাংলাদেশ-ভারত জেসিসির পঞ্চম সভাটি ২০১৯ সালের ৮ ফেব্রুয়ারি নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল।