দেশে একদিনে ৪৬ মৃত্যু, আক্রান্ত দুই হাজারের বেশি | Daily AjKaler Kontho

দেশে একদিনে ৪৬ মৃত্যু, আক্রান্ত দুই হাজারের বেশি


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ২২, ২০২০, ৩:৪৮ অপরাহ্ন
দেশে একদিনে ৪৬ মৃত্যু, আক্রান্ত দুই হাজারের বেশি

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরো ৪৬ জনের মৃত্যু হয়েছে। এসময়ে নতুন করে করোনায় আক্রান্ত বলে শনাক্ত হয়েছে ২২৬৫ জন।

শনিবার (২২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন করে যারা মারা গেছেন, তাদের মধ্যে পুরুষ ৩৬ জন ও নারী ১০ জন। এর মধ্যে হাসপাতালে মারা গেছেন ৪৫ জন ও বাড়িতে একজন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল তিন হাজার ৯০৭ জনে।

এছাড়া করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৯১টি করোনা শনাক্তকরণ আরটি-পিসিআর ল্যাবরেটরিতে ১০ হাজার ৫৯৫টি নমুনা সংগ্রহ ও ১১ হাজার ৩৫৬টি নমুনা পরীক্ষা করা হয়। এতে নতুন আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন আরও দুই হাজার ২৬৫ জন। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৪ লাখ ৩১ হাজার ৮৫৫ জনে।