ফরিদপুরে ব্রিজের রেলিং ভেঙে বাস খাদে, নিহত ৬ | Daily AjKaler Kontho

ফরিদপুরে ব্রিজের রেলিং ভেঙে বাস খাদে, নিহত ৬


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ২৪, ২০১৯, ৫:০৯ অপরাহ্ন
ফরিদপুরে ব্রিজের রেলিং ভেঙে বাস খাদে, নিহত ৬

আজকালের কণ্ঠ ডেস্ক : ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর সদর উপজেলার ধুলদী রেল গেট এলাকায় ব্রিজের রেলিং ভেঙে বাস খাদে পরে ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন।

আজ শনিবার দুপুরে ঢাকা থেকে গোপালগঞ্জগামী কমফোর্ড লাইনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে খাদে পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ

প্রত্যক্ষদর্শীরা জানায়, আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। এদিকে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

ফরিদপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।