মোঃ কবির হোসেনঃ গাজীপুর সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আব্বাছ উদ্দিন খোকনের ব্যক্তিগত উদ্যোগে ১২নং ওয়ার্ডের সকল অসহায়, দুস্থ, গরিব, খেটে খাওয়া দিনমজুর সহ সকলের হাতে হাতে নিত্যপ্রয়োজনীয় কাঁচা বাজার সামগ্রী প্রদান করেন।
আজ ১০ই জুন বুধবার সকাল ১০ঘটিকার সময় হইতে বাইমাইল এলাকায় নিজ অধ্যায়নে প্রায় সাত শতাধিক জনসাধারণের মাঝে এই ব্যতিক্রমী নিত্যপ্রয়োজনীয় কাঁচা বাজার সামগ্রী তুলে দেন। কাঁচা বাজার সামগ্রীর মধ্যে ছিল লাউ, মিষ্টি কুমড়া,জালি কুমড়া, সিসিঙ্গা,পানিকচু, শসা,টমেটো, করোলা, পুঁইশাক, কাঁচা মরিচ, পটল, ঢেঁড়স, বেগুন ও আলু।
এ সময় কাউন্সিলর আব্বাছ উদ্দিন খোকন সকলের উদ্দেশ্য করে বলেন গাজীপুর -১ আসনের কর্ণধার ১৯ শে মার্চের মহানায়ক মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক (এমপি) ও গাজীপুর সিটি কর্পোরেশনের মাননীয় (মেয়র) গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর আলম এর নির্দেশে আমি ১২ নং ওয়ার্ডের একটি লোকও এই করোনা ভাইরাসের কারণে না খেয়ে থাকবে না, আমি এই অঙ্গীকার করছি । আপনাদের ঘরে খাবার নিত্য প্রয়োজনীয় জিনিস না থাকলে আমাকে সাথে সাথে ফোন দিবেন আমি আপনাদের পাশে থেকে ঘরে ঘরে খাবার পৌঁছে দেবো। আমি প্রতিজ্ঞাবদ্ধ, আমি ওয়াদাবদ্ধ আপনারা আমাকে জানাবেন, যদি কোন একটি লোকও না খেয়ে থাকে, অথবা বাসায় খাবার না থাকে আমি তাদের খাবারের ব্যবস্থা করব।
এ সময় উপস্থিত ছিলেন মোঃ শাহাবুদ্দিন সামু সভাপতি ১২ নং ওয়ার্ড আওয়ামী লীগ, মোঃ অ্যাড. শহিদুল ইসলাম সাধারণ সম্পাদক ১২ নং ওয়ার্ড আওয়ামী লীগ, মোঃ দেলোয়ার হোসেন মুন্না সভাপতি কৃষকলীগ কোনাবাড়ী থানা,তাসলিমা নাসরিন সংরক্ষিত মহিলা কাউন্সিলর, মোঃ হাবিবুর রহমান (বাদশা) সভাপতি পদপ্রার্থী যুবলীগ কোনাবাড়ী থানা, কাজী শাহাদাত সাধারণ সম্পাদক পদপ্রার্থী কোনাবাড়ি থানা স্বেচ্ছাসেবক লীগ, মোঃ নাজমুল আলম সবুজ সভাপতি ১২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ সহ অত্র ওয়ার্ডের আওয়ামী অঙ্গসংগঠনের সকল নেতৃবৃন্দ।
আজকালের কন্ঠ /কবির /মিজান
আপনার মতামত লিখুন :