নিজস্ব প্রতিনিধি : মাদারীপুর সদর থানাধীন করদী এলাকার কৃষক আলি হোসেনের ৪০ শতাংশ ( ২০ করা) জমির পাকাধান কেটে বাড়ি পৌঁছে দিলেন ঢাকা পল্টন থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ রাকিব হোসেন রনি ভূইয়া ও দলের নেতাকর্মীরা ‘ কৃষক আলি হোসেন বলেন আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তিনি কৃষকের খেতের পাকাধান কেটে দেয়ার জন্য বলেছিলেন তার নেতাকর্মীদের ‘ তিনি আরো বলেন করোনা ভাইরাসের কারনে আমি আমার জমির ধান কাটার মতো মানুষ পাইনি পরে আমি লোক মারফত শুনলাম স্বেচ্ছাসেবক লীগ যারা পাকাধান কাটার মানুষ খুজে পায় না তাদের ধান কাটার কাজ করে দিচ্ছে।
কৃষক আলি হোসেন বলেন,রবিবার বিকেলে রনি ভাইর কাছে যাই এবং আমার কথাগুলো তাঁকে বলি রনি ভাই আমাকে বলেন কোনো চিন্তা করবেন না আগামী কাল সকালেই আমি সহ আমার দলের নেতাকর্মীরা আপনার জমির পাকাধান কেটে বাড়ি পৌঁছে দিবে ইনশাআল্লাহ আর তাহার কারণ বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ হলো কৃষি পিতা বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব আ ফ ম বাহাউদ্দীন নাসিম ভাইয়ের নিজ হাতে গড়া সংগঠন আমরা তাঁর নির্দেশে গরীব কৃষকের পাশে আছি থাকবো ‘ সোমবার সকাল ৮ টায় আমার খেতের পাকাধান কাটা শুরু করেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এবং দুপুর দুইটার পরে ধান কেটে বাড়ি পৌছানো শেষ হয়’ কৃষক আলি হোসেন ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী কে ও বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারন সম্পাদক কে।
আজকালের কন্ঠ /এমএম
আপনার মতামত লিখুন :