যুবলীগ নেতা তাপস হত‍্যার আসামি সাইমুন গ্রেপ্তার,চাকু উদ্ধার | Daily AjKaler Kontho

যুবলীগ নেতা তাপস হত‍্যার আসামি সাইমুন গ্রেপ্তার,চাকু উদ্ধার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ১, ২০২০, ৮:২৯ অপরাহ্ন
যুবলীগ নেতা তাপস হত‍্যার আসামি সাইমুন গ্রেপ্তার,চাকু উদ্ধার

জিএম ফোরকান বাউফল প্রতিনিধি : পটুয়াখালীর বাউফল উপজেলার চাঞ্চল্যকর যুবলীগ কর্মী তাপস হত্যার অন্যতম আসামি সাইমুন প্যাদাকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। রবিবার ভোর রাত চারটার দিকে ঢাকার বাবুবাজার একটি মেস বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। সাইমুন এ হত্যা মামলার তিন নম্বর আসামী। এ ছাড়া এ হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয় আরো তিনজনকে।

জানা গেছে, গোপন সুত্রে খবর পেয়ে পটুয়াখালীর জেলার অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেনের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল ঢাকা থেকে গ্রেফতার করে সাইমুনকে। এরপড় তার স্বীকারোক্তি ও দেখানো মতে রবিবার দিবাগত রাত সারে ১২টার দিকে বাউফল পৌর শহরের ৫নং ওয়ার্ডের সাহাপাড়া সনজিৎ সাহা ওরফে সুনু সাহার বাড়ির কাছের একটি ডোবা থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকুটি উদ্ধার করে। গ্রেফতারকৃত সাইমুনের বাড়ি বাউফল পৌর শহরের ৫ নম্বর ওয়ার্ডের মুক্তিযোদ্বা এম এ ওয়াদুদ মিয়া সড়ক সংলগ্ন শান্ত গ্রাম। বাবা ঝন্টু প্যাদা অটোরিক্সা চালক।

মামলার তদন্ত কর্মকর্তা বাউফল থানার ওসি (তদন্ত) আল মামুন জানান, সাইমুনকে সোমবার আদালতে সোপর্দ করে ১০ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।

আজকালের কন্ঠ /ফোরকান /এম