তারা দুজন জীবনসঙ্গী! | Daily AjKaler Kontho

তারা দুজন জীবনসঙ্গী!


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৩, ২০২৩, ১:০৭ অপরাহ্ন
তারা দুজন জীবনসঙ্গী!

বিনোদন ডেস্ক : তারা দুইজন সবার কাছে পরিচিত। বিশেষ করে যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় তারা তো তাদের ভালো করে জানেন এবং চিনেন। দুজন এক সঙ্গে ১০ স্কুলসহ বিভিন্ন সামাজিক কার্যক্রমে সব সময় ব্যস্ত সময় কাটান। আর এই এক সঙ্গে চলতে গিয়ে তারা দুজন এখন জীবন সঙ্গীনি।

জানা যায়, স্যোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও টেন মিনিটস স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক এবং টেন মিনিটস স্কুলের ইংরেজি শিক্ষক মুনজেরিন শহীদ বিয়ে করতে যাচ্ছেন।

আগামী ২৩ সেপ্টেম্বর রাজধানীর সেনানিবাসের সেনাকুঞ্জ মিলনায়তনে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

জনপ্রিয় দুই তরুণের প্রেমের সম্পর্ক নিয়ে গত কয়েক বছর ধরেই গুঞ্জন চলে আসছিল। এবার তারা গাঁটছড়া বাঁধতে যাচ্ছেন।

বিয়ের অনুষ্ঠানের আমন্ত্রণপত্রের ছবি দিয়ে অনেকেই এ জুটিকে অভিনন্দন জানাচ্ছেন।