সাংবাদিক ফখরে আলমের মৃত্যুতে বিএমএসএফ’র শোক | Daily AjKaler Kontho

সাংবাদিক ফখরে আলমের মৃত্যুতে বিএমএসএফ’র শোক


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মে ১৪, ২০২০, ৭:২৯ অপরাহ্ন
সাংবাদিক ফখরে আলমের মৃত্যুতে বিএমএসএফ’র শোক

আজকালের কন্ঠ ডেস্ক: বিশিষ্ট সাংবাদিক যশোরের ফখরে আলম আর নেই। আজ বৃহস্পতিবার সকাল ৯-৪৮ মিনিটের সময় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহ….. রাজেউন)।

মফস্বলের সাংবাদিক ফখরে আলমের মৃত্যুতে যশোরবাসী এক নক্ষত্র হারালো।

তাঁর মৃত্যুতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম গভীর শোক ও সমবেদনা জানায়।

সংগঠনের সভাপতি শহীদুল ইসলাম পাইলট ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর সকলের নিকট দোয়া কামনা করে মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া চেয়েছেন।

আজকালের কন্ঠ /মিজান