মিজানুর রহমান :: এ যেন প্রকৃতির জারি করা কার্ফ্যু, যা মানতে বাধ্য বিশ্ববাসী। (কোভিড-১৯) করোনা ভাইরাস নামে পরিচিত। সাম্প্রতিক সময়ে গণমাধ্যমের শিরোনামে প্রাধান্য বিস্তার করেছে করোনা। এশিয়ার বিভিন্ন অংশ এবং এর বাইরেও দ্রুত ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। বাংলাদেশে করোনা আতঙ্ক দুনিয়ার অন্য আর দশটি দেশের মতোই ধর্মপ্রাণ মুসল্লির এই দেশে কম বেশি আতঙ্কে আছে সবাই। কে ধনী, কে বিখ্যাত এসব বিচার করেনা করোনা। সবাইকে আক্রমণ করে। এ পরিস্থিতিতে একে-অপরের সহযোগিতা করা উচিত বলে মন্তব্য করেছেন মরহুম ডাক্তার আব্দুল খালেক বিশ্বাসের পরিবারবর্গ । তাই পরিবারের সবাইর সম্মতি ক্রমে নওমালা ইউনিয়নের মোট ৯ টি ওয়ার্ডের মধে্য এ ত্রান বিতরণ করেন ।
বাউফল উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, এড.কামাল হোসেন বিশ্বাস বলেন, করোনাভাইরাসের প্রভাবে সংকটে পড়েছেন দেশের দরিদ্র ও দিনমজুরেরা। তাই এসব মানুষের পাশে দাঁড়াতে ডা:আ:খালেক বিশ্বাস কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে ৫হাজার অসহায়,দিনমজুর, কর্মহীন পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করি ।
এড.কামাল হোসেন বলেন, রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় সামাজিক দায়িত্ব হিসেবে অসহায় মানুষের জন্য কিছু করার চেষ্টা মাত্র।আমরা চেষ্টা করব আগামী দিনগুলো মানুষের পাশে এভাবেই যেন থাকতে পারি। দেশে এই করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতি মোকাবেলায় সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ও দলীয় নেতাকর্মীদের সহযোগিতার হাত আরো প্রসারিত করার জন্য তিনি আহবান এ জানান।
তিনি আরো বলেন, আমরা রাজনীতি করি গণমানুষের জন্য। তাই তারা যখন বিপদে পড়েছেন, সংকটে পড়েছেন আমি একজন ক্ষুদ্র রাজনীতিবিদ হিসেবে তাদের পাশে দাঁড়ানো আমার কর্তব্য বলে আমি মনে করি।তাই আমার সাধ্যমত যতদিন এই মহামারি থাকবে ততদিন গরিব,অসহায়ের মাঝে সাহায্য করে যাব ইনসআল্লাহ ।
সাইদুর রহমান মনজু বিশ্বাস বলেন,দেশে এই করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতি মোকাবেলায় সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ও দলীয় নেতাকর্মীদের সহযোগিতার হাত আরো প্রসারিত করার জন্য তিনি আহবান জানান।
তিনি এলাবাসির উদ্দেশে বলেন, সরকারের নির্দেশ মেনে চলুন, করোনা ভাইরাস এর হাত থেকে রক্ষা পেতে ঘরে থাকুন। মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া নির্দেশাবলী মেনে চলুন, সেনাবাহিনী ,পুলিশ এবং আমরা সমন্বয় করে কাজ করছি তাই বিনা প্রয়োজনে কেউ বাইরে যাবেন না, সবাই ঘরে থাকুন । নিরাপদে থাকুন।
মামুন বিশ্বাস বলেন, করোনা প্রতিরোধে সচেতনতার বিকল্প নাই। একমাত্র সচেতনতাই পারে করোনা ভাইরাসকে প্রতিহত করতে। অপ্রয়োজনে বাড়ির বাইরে যাওয়া যাবে না। আর যারা প্রবাস ফেরত তাদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে হবে। সবাইকে সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
আজকালের কন্ঠ / মিজান
আপনার মতামত লিখুন :