মিজানুর রহমান::পবিত্র মাহে রমজানের শুরু থেকেই অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।
তারই ধারাবাহিকতায় আজ শুক্রবার রাজধানীর দক্ষিণখান ও মিরপুরের শেওড়াপাড়ায় সংগঠনের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু সামাজিক দুরত্ব বজায় রেখে অসহায় দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরন করেন। এসময় সংগঠনের কেন্দ্রীয় ও মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নির্মল রঞ্জন গুহ বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সকল দুর্যোগে মানুষের পাশে ছিলেন, বর্তমানে আছেন, আগামীতেও থাকবে। জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকতে কোনো মানুষ না খেয়ে কষ্ট পায় না। প্রধানমন্ত্রীর নির্দেশে করোনা দুর্যোগেও দলের প্রতিটি নেতাকর্মী মানুষের পাশে দাঁড়িয়ে স্বাধ্যমত কাজ করে চলছে।তাই ধৈর্য দায়িত্বশীলতা ও দেশপ্রেম নিয়ে একযোগে সবাইকে এই প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে কাজ করতে হবে।
নির্মল রঞ্জন আরো গুহ বলেন,দেশের যে কোন দুর্যোগে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা’র নির্দেশে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ জনগণের পাশে আছে, পাশে থাকবে।
আফজালুর রহমান বাবু বলেন, সরকারের নির্দেশ মেনে চলুন, করোনা ভাইরাস এর হাত থেকে রক্ষা পেতে ঘরে থাকুন। মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া নির্দেশাবলী মেনে চলুন, সেনাবাহিনী ,পুলিশ এবং আমরা সমন্বয় করে কাজ করছি তাই বিনা প্রয়োজনে কেউ বাইরে যাবেন না, সবাই ঘরে থাকুন । নিরাপদে থাকুন।
আজকালের কন্ঠ /আজিজুল /মিজান
আপনার মতামত লিখুন :