শরীয়তপুরে স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে কৃষকের ধান কাটা অব্যাহত | Daily AjKaler Kontho

শরীয়তপুরে স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে কৃষকের ধান কাটা অব্যাহত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মে ৬, ২০২০, ১২:৪১ অপরাহ্ন
শরীয়তপুরে স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে কৃষকের ধান কাটা অব্যাহত

শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরে করোনা ভাইরাসের প্রভাবে শ্রমিক সংকটে পড়ায় কৃষকের  শরীয়তপুরে স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে কৃষকের ধান কাটা অব্যাহত  শরীয়তপুরে স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে কৃষকের ধান কাটা অব্যাহত ।

ধান কাটা অব্যাহত রেখেছে জেলা স্বেচ্ছাসেবক লীগ। প্রতিবারের নেয় মঙ্গলবার সকালে জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা কর্মিদের উদ্যোগে শরীয়তপুর সদর উপজেলার চিতলিয়া ইউনিয়নের কাশিপুর গ্রামে কৃষক আবুল কালাম খানের জমির পাকা ধান কেটে বাড়ি পৌছে দেয়া হয়।

শরীয়তপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক তাইজুল ইসলাম সরকারের নেতৃত্বে এতে অংশগ্রহণ করেন, শরীয়তপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম জুয়েল, কৃষি বিষয়ক সম্পাদক সালেক খান, শরীয়তপুর পৌরসভার সভাপতি জিল্লুর রহমান সবুজ, প্রমুখ।

শরীয়তপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম সরকার বলেন, বর্তমানে করোনা ভাইরাসের কারণে কৃষকরা অসহায় হয়ে পড়েছে। ধান কাটার জন্য শ্রমিক পাওয়া যাচ্ছে না। জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমাদের নেতাকর্মীরা কৃষকদের পাশে দাঁড়িয়েছে। স্বেচ্ছাসেবকলীগের প্রায় ৩০ জন নেতা কর্মী ধান কাটায় অংশগ্রহণ করেন।

আজকালের কন্ঠ /জামাল /মিজান