ফেসবুকে টিমের সঙ্গে নির্বাচন কমিশন (ইসি)বৈঠক | Daily AjKaler Kontho

ফেসবুকে টিমের সঙ্গে নির্বাচন কমিশন (ইসি)বৈঠক


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ৩, ২০২৩, ১:৩৪ অপরাহ্ন
ফেসবুকে টিমের সঙ্গে নির্বাচন কমিশন (ইসি)বৈঠক

আজকালের কন্ঠ ডেস্ক : আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অপপ্রচাররোধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের সহায়তা নিতে চায় নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (৩ আগস্ট) ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা ইনকরপোরেশনের একটি টিম প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠকে বসবে।

ইসি সূত্র জানায়, এ প্রতিনিধি দল আগামী জাতীয় নির্বাচনে বিভিন্ন প্রচারমূলক কাজে সম্পৃক্ত হতে চায়। এক্ষেত্রে নির্বাচন কমিশনকে তারা কীভাবে সহায়তা দিতে চায়-মূলত সে বিষয়েই আলোচনা হবে। বৈঠকে অংশ নিতে মেটার বাংলাদেশ-বিষয়ক হেড অব পাবলিক পলিসি রুজান সারওয়ারের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল এরমধ্যেই সিঙ্গাপুর থেকে ঢাকায় এসেছে।