রেড ক্রিসেন্ট ইউনিট কর্তৃক করোনা পরিস্থিতিতে অন্ধদের মাঝে খাদ্য সহায়তা | Daily AjKaler Kontho

রেড ক্রিসেন্ট ইউনিট কর্তৃক করোনা পরিস্থিতিতে অন্ধদের মাঝে খাদ্য সহায়তা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মে ২, ২০২০, ৫:৫১ অপরাহ্ন
রেড ক্রিসেন্ট ইউনিট কর্তৃক করোনা পরিস্থিতিতে অন্ধদের মাঝে খাদ্য সহায়তা

পটুয়াখালী প্রতিনিধি : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পটুয়াখালী ইউনিটের উদ্যোগে করোনা ভাইরাসের কারনে অসহায় অন্ধদের মাঝে মানবিক খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। ২মে শনিবার সকাল ১১টায় পটুয়াখালী রেড ক্রিসেন্ট ইউনিট কার্যালয়ে ৩০জন অসহায় অন্ধদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেন ইউনিটের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ খলিলুর রহমান মোহন মিয়া। এসময় উপস্থিত ছিলেন পটুয়াখালী রেড ক্রিসেন্ট ইউনিটের ইউনিটের ভাইস চেয়ারম্যান সাবেক সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাড. মোঃ সুলতান আহমেদ মৃধা, সেক্রেটারী অধ্যক্ষ মোঃ দেলোয়ার হোসেন, পরিচালক গাজী হাফিজুর রহমান সবির, ইউনিট লেভেল অফিসার মোঃ ফারুক, আওয়ামীলীগ নেতা মোঃ জিয়াউর রহমান খোকা ও পটুয়াখালী যুব রেডক্রিসেন্টের যুব প্রধান মোঃ আরিফ আলামিন সহ অন্যান্য সদস্যরা।

আজকালের কন্ঠ /বাদল /মিজান