স্বেচ্ছাসেবক লীগের চট্টগ্রাম উত্তর জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন | Daily AjKaler Kontho

স্বেচ্ছাসেবক লীগের চট্টগ্রাম উত্তর জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুলাই ২৭, ২০২৩, ১২:২৪ অপরাহ্ন
স্বেচ্ছাসেবক লীগের চট্টগ্রাম উত্তর জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ চট্টগ্রাম উত্তর জেলা শাখার ত্রি- বার্ষিক সম্মেলন গত ২৫ জুলাই, মঙ্গলবার সকাল ১০টায় চট্টগ্রাম কাজীর দেউরী ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়।

সম্মেলনের শুভ উদ্বোধন ঘোষণা করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী, আওয়ামী লীগ সভাপতি মণ্ডলীর অন্যতম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এম.পি, তিনি বলেন, নির্বাচনের একটা নিয়ম কানুন আছে, সারা বিশ্বে এটা এভাবেই পরিচালিত হয়!আমেরিকাতেও তাই হয়! ব্রিটিশ পার্লামেন্টেও তাই হয়! প্রত্যেকটা উন্নত দেশে এভাবেই নির্বাচন হয়! নির্বাচন হয় নির্বাচন কমিশনারের আন্ডারে! ফখরুল সাহেব খামাখা লাফালাফি করছে! মাগুরা স্টাইলে নির্বাচন চান!আমরা ওয়ান ম্যান ওয়ান ভোট সেই স্টাইলে নির্বাচন চাই না! নির্বাচন কমিশন সর্বময় ক্ষমতার অধিকারী নির্বাচন পরিচালনা করার জন্য!
সম্মানিত অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, আওয়ামী লীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এম.পি,তিনি বলেন বিএনপি দেশে বিদেশে নানামুখী ষড়যন্ত্র করছে! বিএনপি দেশে গন্ডগোল সৃষ্টি করছে! স্বেচ্ছাসেবক লীগ মাঠে যেভাবে সক্রিয় আছে, ডিজিটালিও যেন সক্রিয় হয় সেই আহবান জানান তিনি!

বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এম. পি, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি এম. এ সালাম, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ আতাউর রহমান, খাদিজাতুল আনোয়ার সনি এম.পি, চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি এ.টি.এম পেয়ারুল ইসলাম, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সহ-সভাপতি ইঞ্জিনিয়ার ফারুক আমজাদ খান, ড. মোঃ জমির উদ্দিন সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম আজিম, সাংগঠনিক সম্পাদক নাফিউল করিম নাফা, উপ -পাট ও বস্র বিষয়ক সম্পাদক তারেক মাহমুদ চৌধুরী পাপ্পু, উপ -প্রতিবন্ধী উন্নয়ন বিষয়ক সম্পাদক ডাঃ উম্মে সালমা মুনমুন, কার্যনির্বাহী সদস্য জাহাঙ্গীর হোসেন বাবর, এ কে এম আজগর আলী, জাবেদুল আজম মাসুদ, জাতীয় পরিষদ সদস্য হানিফ চৌধুরী, মোঃ সাইফুল্লাহ আনছারী, মোঃ মাহবুবুর রহমান বাবর।

সভাপতিত্ব করেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক মোঃ এরাদুল হক নিজামী ভুট্টু, সঞ্চালনা করেন সদস্য সচিব মোঃ নাছির উদ্দিন রিয়াজ।

এসময় আরও উপস্থিত ছিলেন সম্মেলনের কাউন্সিলর, ডেলিগেট, অতিথিবৃন্দ সহ উপজেলা, থানা, পৌরসভা, ইউনিয়ন এবং ওয়ার্ডের বিপুল সংখ্যক নেতাকর্মী।
সম্মেলনের দ্বিতীয় অধিনেশনে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক মোঃ এরাদুল হক নিজামী ভুট্টুকে সভাপতি এবং সদস্য সচিব মোঃ নাছির উদ্দিন রিয়াজকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে আগামী ৩ (তিন) বছরের জন্য আংশিক কমিটি ঘোষণা করা হয়।