আন্তর্জাতিক ডেস্ক : এবার প্রেমের টানে স্বামী-সন্তান ফেলে কেবল প্রেমিকের দেখা পেতে পাকিস্তানে ছুটে গিয়েছেন এক ভারতীয় নারী। অঞ্জু নামের ৩৪ বছর বয়সী ওই নারী বর্তমানে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের আপার দির জেলায় রয়েছেন।
ভারতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।
খবরে বলা হয়, ৩৪ বছর বয়সী অঞ্জুর জন্ম উত্তর প্রদেশের কাইলোর গ্রামে হলেও রাজস্থানের আলওয়ার জেলায় থাকতেন তিনি। অন্যদিকে ফেসবুকে পরিচয় হওয়া তার পাকিস্তানি বন্ধুর নাম নাসরুল্লাহ। অঞ্জু এখন তার ২৯ বছর বয়সী এই পাকিস্তানি বন্ধুর সঙ্গে দেখা করতে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের আপার দির জেলায় রয়েছেন।
সম্প্রতি প্রেমের টানে পাকিস্তান থেকে ভারতে পালিয়ে গিয়েছিলেন সীমা হায়দার নামে এক নারী। পরে তাকে নিয়ে ভারতে সৃষ্টি হয় তোলপাড়।
পাকিস্তানের এআরওয়াই নিউজ জানিয়েছে, নাসরুল্লাহ পেশাগতভাবে মেডিকেল সেক্টরে কাজ করেন এবং অঞ্জু কয়েক মাস আগে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুকে তার সঙ্গে বন্ধুত্ব করেন।
অঞ্জু এক মাসের জন্য পাকিস্তান সফর করছেন এবং তার ছেলে বন্ধুকে বিয়ে করতে তিনি এখানে আসেননি। পাকিস্তানে প্রবেশের পর ভারতীয় এই নারী প্রাথমিকভাবে পুলিশের হেফাজতে থাকলেও জেলা পুলিশ তার ভ্রমণ নথি যাচাই করার পরে তাকে ছেড়ে দেয়।
এদিকে সংবাদমাধ্যমের খবরের পর রাজস্থান পুলিশের একটি দল আলওয়ার জেলার ভিওয়াদি শহরে অঞ্জুর বাড়িতে তার খোঁজ খবর নিতে পৌঁছেছে বলে জানিয়েছে এনডিটিভি।
অরবিন্দ পুলিশকে বলেন, সে তার বন্ধুর সঙ্গে দেখা করার কথা বলে বাড়ি থেকে বের হয়। আমি কয়েকদিন আগে তার সঙ্গে হোয়াটসঅ্যাপে কথা বলেছিলাম এবং জানতে পারি, সে লাহোরে আছে।
আপনার মতামত লিখুন :