নিরবে যাত্রাবাড়ী ভলেন্টিয়ার টিমের খাদ্য সামগ্রী বিতরন | Daily AjKaler Kontho

নিরবে যাত্রাবাড়ী ভলেন্টিয়ার টিমের খাদ্য সামগ্রী বিতরন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : এপ্রিল ২৫, ২০২০, ১২:২৮ অপরাহ্ন
নিরবে যাত্রাবাড়ী ভলেন্টিয়ার টিমের খাদ্য সামগ্রী বিতরন

নিজস্ব প্রতিবেদক : যাত্রাবাড়ী ভলেন্টিয়ার টিমের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরন করেছে। বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের জন্য বাংলাদেশেও এর প্রভাব পরেছে ,যার ফলে গরীব,অসহায় দিনমজুর ,রিক্সচালক ও অন্যান্য পেশার মানুষ বাড়ি থেকে বের হতে পারছেনা। পারছেনা তাদের প্রয়োজনীয় খাদ্য জোগাড় করতে।

শুক্রবার, ২৪ এপ্রিল, পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রায় ১’শ মধ্যবিত্ত পরিবারের মধ্যে উপহার স্বরূপ খাদ্য সামগ্রী বিতরণ করেছে যাত্রাবাড়ী ভলেন্টিয়ার টিম। জনসমাগম এড়িয়ে বাসায় গিয়ে এসব নিত্য প্রয়োজনীয়খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন যাত্রাবাড়ী ভলেন্টিয়ার টিম।

আজকালের কন্ঠ /সানি / মিজান