আইন মেনে প্রকল্প বাস্তবায়নের নির্দেশ : প্রধানমন্ত্রীর | Daily AjKaler Kontho

আইন মেনে প্রকল্প বাস্তবায়নের নির্দেশ : প্রধানমন্ত্রীর


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুলাই ১৮, ২০২৩, ৭:০৬ অপরাহ্ন
আইন মেনে প্রকল্প বাস্তবায়নের নির্দেশ : প্রধানমন্ত্রীর

আজকালের কন্ঠ ডেস্ক : বিভিন্ন মন্ত্রণালয়ের কাজে সমন্বয়হীনতা দূর করতে আইন মেনে প্রকল্প বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (১৮ জুলাই) রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় তিনি এ নির্দেশ দেন।

প্রধানমন্ত্রী বলেন, এক প্রকল্পের কাজের সঙ্গে অনেক মন্ত্রণালয় সম্পৃক্ত থাকতে পারে। এ জন্য সবাইকে এক হয়ে কাজ করতে হবে। একই নামে যেন একাধিক প্রকল্প না আসে সেটি খেয়াল রাখতে হবে। বিভিন্ন মন্ত্রণালয়ের কাজের সমন্বয়হীনতার দূর করতে হবে। যার প্রকল্প সে বাস্তবায়ন করবে তবে, সমন্বয় করে কাজ করতে হবে।

সভায় সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর বিভিন্ন নির্দেশনা উপস্থাপন করেন।

তিনি বলেন, উচ্চ আদালতে ট্যাক্স-সংক্রান্ত অনেক মামলা পেন্ডিং আছে। আইন মন্ত্রণালয়কে এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে। কীভাবে এগুলো আইনি প্রক্রিয়ায় নিষ্পত্তি করা যায়, সেই বিষয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রী। পরিবেশ রক্ষা করে উপকূল নিয়ে সাবধানে প্রকল্প নিতে বলেছেন তিনি।