মোঃ বাদল হোসেন পটুয়াখালীঃ পটুয়াখালী র্যাব-৮ ও জেলা প্রশাসন, পটুয়াখালী এর যৌথ উদ্যোগে অদ্য ২৩ (এপ্রিল) বৃহস্পতিবার সকাল আনুমানিক ১০টা হতে দুপুর ১টা পর্যন্ত পটুয়াখালী সদর এলাকায় অভিযান পরিচালনা করে।
পটুয়াখালী ক্যাম্পের কোম্পানী অধিনায়ক, অতিরিক্ত পুলিশ সুপার, জনাব মোঃ রইছ উদ্দিন। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে দোকান খোলা রাখা, হোম কোয়ারেন্টাইন না মানা, সামাজিক দুরত্ব বজায় না রাখা ইত্যাদির অপরাধে ১। কসমেটিকস এর দোকানদার মোঃ বায়তুল ইসলাম (৩০) কে ৩,০০০/- টাকা, ২। কাপড়ের দোকানদার মোঃ মাহফুজুর রহমান (৪০)কে ৫,০০০/-, ৩। চায়ের দোকানদার শুশিল চন্দ্র পাল (৪৫)
কে ৫,০০/- টাকা, ৪। হার্ডওয়্যার এন্ড সেনেটারী দোকানদার আলহাজ্ব আবুল হোসেন গাজী (৩৯) কে ১,০০০/- টাকা, ৫। কাপড়ের দোকানদার মোঃ শাহ আলম (৩৮) কে ২,০০০/- টাকা, ৬। জুতার দোকানদার বিশ্বজিত শাহা (৩৫) কে ১,০০০/- টাকা সর্বমোট ১২,৫০০/- টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব অমিত রায়, সহকারী কমিশনার এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব উম্মে হাবিবা মজুমদার, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, পটুয়াখালী, সংক্রামক রোগ প্রতিরোধ,
নিয়ন্ত্রণ ও নির্মুল আইন, ২০১৮ এর ২৫(খ) ধারা মোতাবেক অর্থদন্ড দন্ড প্রদান করা হয়। উল্লেখ্য, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে জনসমাগম এড়ানো ও হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করার লক্ষ্যে সরকার নিত্য প্রয়োজনীয় দ্রব্য, মুদি দোকান ও ফার্মেসী ব্যতীত অন্যান্য সকল দোকান পাট বন্ধ রাখার জন্য নির্দেশনা প্রদান করলেও কিছু কিছু দোকান মালিক এই নিষেধাজ্ঞা অমান্য করে চলছে বিধায় এই
অভিযান পরিচালনা করা হয় ।
আজকালের কন্ঠ /বাদল /মিজান
আপনার মতামত লিখুন :